গাজর এর উপকারিতা / গাজর এর পুষ্টি গুন :
অত্যন্ত উপকারী একটি সবজি। বাংলা গাজর' শব্দটি এসেছে সংস্কৃত শব্দ গর্জর, হতে এর ইংরেজি নাম- Carrot.. বৈঙ্গানিক নামঃ Daucus carota. ১. গাজরের মূল উপাদান হলো ভিটামিন এ, যার অপর নাম বিটা-ক্যারোটিন। এটি আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। ত্বকের উজ্বলতা বাড়ায় ও চুলের স্বাস্থ্য ভালো করে। ২. গাজরে আছে falcarinol এবং falcarindiol...যা আমাদের শরিরে এন্টি ক্যান্সার উপাদান গুলোকে রিফিল করে।তাই গাজর খেলে ব্রেস্ট,কোলন ও ফুসফুসের ক্যান্সার হবার ঝুঁকি কমে। ৩. গাজরে যে পরিমানে বিটা-ক্যারোটিন আছে তা আমাদের শরিরে এন্টি এজিং এবং এন্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে আমাদের শরিরের ক্ষয়প্রাপ্ত সেল গুলোকে ঠিকঠাক করে যা সাধারণত মেটাবলিজমের কারণে হয়ে থাকে। আর এন্টি এজিং সেল গুলোর গতি ধির করে থাকে ফলে দীর্দিন যৌবন ধরে থাকে। ৪. এর ভিটামিন এ এবং এন্টি এজিং ত্বকের রোদে পোড়া ভাব দুর করে। সেইসাথে ভিটামিন এ ত্বকের অযাচিত ভাঁজপড়া,কালোদাগ,ব্রণ এবং ত্বকের রংয়ের অসামঞ্জস্যতা দুর করে। ৫. এর ক্যারোটিনয়েড গুলো হৃদপিন্ডের নানা অসুখে ওষুধ হিসেবে কাজ করে এবং হৃদরোগের ঝুঁকি অনেক কমিয়ে দেয়। ৬. ভিটামিন এ লিভারে গিয়ে শরিরে টক্সিন জাতীয় খারাপ উপাদান গুলো বের করে দিতে সহযোগিতা করে। এটি লিভার থেকে অতিরিক্ত চর্বি সরিয়ে ফেলতে সহযোগিতা করে। ৭. এর ফাইবার কোলন পরিষ্কার রাখে এবং কৌষ্টকাঠিন্য দুর করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। ৮. গাজর দাঁত মুখ গহ্ববর পরিস্কার রাখে। এটি টুথ ব্রাশের মতই মুখের প্ল্যাক ও খাবারের উপাদান পরিস্কার করে।
Comments
Post a Comment