ঝালমুড়ি
ঝালমুড়ি একটি খাবার যা মুড়ি, চানাচুর ও অন্যান্য মসলা সংযোগে তৈরি হয়। ঝালমুড়ি বাংলাদেশ এবং ভারতে খুব জনপ্রিয়। বিশেষ করে স্কুল, কলেজ অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে এটি সাধারণত ফেরি করে বিক্রি করা হয়। ঝালমুড়ি বিক্রেতাকে ঝালমুড়িওয়ালা বলা হয়ে থাকে।
কিভাবে তৈরি করবেন ঃ
প্রথমে একটি বাটিতে মুড়ি, সিদ্ধ বুট আর চানাচুর নিতে হয়। পরে ধনে পাতা, পেঁয়াজ কুচি , মরিচ কুচি , লেবুর রস ছিটিয়ে দিতে হয়। সাথে পরিমান মত বীট লবন। এবার বাটিকে বারবার ঝাঁকি দিয়ে মুড়ি মাখাতে হয় | কখনও মাংসের ঝোল ব্যবহার করা হয় । সাথে টমেটো , পুদিনা পাতা, ধনে পাতা বা শসা ইত্যাদিও ব্যবহার করা যায় । ডাল বেশি দিয়ে অনেকে খেতে পছন্দ করে। অনেকে ডাল কম। সাধারনত মটরশুঁটি ডাল সিদ্ধ করে দেওয়া হয়। একে গুমনি বলা হয়।(তথ্যসূত্রঃ উইকিপিডিয়া)
Subscribe Me= http://bit.ly/2NatjOv
আরো জানতে ক্লিক করুন http://bit.ly/2SVh3GR
Comments
Post a Comment